যেসব নম্বরে মিলবে পূর্ব রাজাবাজারের জনসাধারণের জরুরি সেবা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পূর্ব রাজাবাজার এলাকায় মঙ্গলবার (৯ জুন) রাত ১২টার পর থেকে লকডাউন করা হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

লকডাউন চলাকালে পূর্ব রাজাবাজার এলাকার জনসাধারণের যে কোনো প্রয়োজনে যোগাযোগের জন্য বেশকিছু ফোন নম্বর প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এর আগে গত ৮ জুন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির এক অনলাইন সভায় পূর্ব রাজাবাজারকে পরীক্ষামূলক লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা প্রয়োজনীয় ফোন নম্বরগুলোর মধ্যে রয়েছে:

মানবিক সহায়তার জন্য- ৩৩৩, ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪

কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য- ব্র্যাকের প্রতিনিধি ডা. ফারহানা ০১৭১৩-০৯৫২৭৯; আইইডিসিআর প্রতিনিধি ডা. ফারজানা ০১৭১৯-২১২৫৯১;

টেলিমেডিসিনের জন্য- স্বাস্থ্য অধিদফতরের লাইন পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুল হাসান ০১৭১০-৮১২১২০; ঢাকার সিভিল সার্জন ডা. মইনুল হাসান ০১৭১৫-৬৫৪৮৩৫

লকডাউন এলাকার কোনো কোভিড রোগীকে আইসোলেশনে নেয়ার দরকার হলে বসুন্ধরা আইসোলেশন সেন্টারে পাঠাতে হবে। এজন্য বসুন্ধরা আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. তানভীরের সঙ্গে ০১৯১৪-০৭১৪১৪ যোগাযোগ করতে বলা হয়েছে।

সামগ্রিক যোগাযোগের জন্য

২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান ০১৯১১-৩৮০৬৩৩; আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ০১৭১৫-৪০৭১৩৯; ওয়ার্ড কাউন্সিলরের ব্যক্তিগত সহকারী ০১৭১১-৯৩৯৭৯৬; শেরে বাংলা নগর থানার ওসি ০১৭১৩-৩৯৮৩৩৫।

জানা গেছে, এই এলাকার অসুস্থ রোগীদের জন্য স্বাস্থ্য অধিদফতর কর্তৃক টেলিমেডিসিন সার্ভিস চালু করা হবে। এছাড়া পূর্ব রাজাবাজার এলাকায় অবস্থিত নাজনিন স্কুল অ্যান্ড কলেজে কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য বুথ থাকছে। এটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। বুথটি পরিচালনার দায়িত্বে থাকবে স্বাস্থ্য অধিদফতর ও বেসরকারি সংস্থা ব্র্যাক।

লকডাউন এলাকায় বসবাসকারীরা তাদের প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন। যা বাসায় পৌঁছে দেয়া হবে। এটুআই ও ইক্যাব যৌথভাবে এটি পরিচালনা করবে। হোম ডেলিভারির জন্য ইতোমধ্যে একদল প্রশিক্ষিত কর্মীবাহিনী তৈরি করা হয়েছে।

অন্যদিকে যাদের অনলাইন সুবিধা নেই, নগদ অর্থে খাদ্যসামগ্রী ক্রয় করতে চান তাদের জন্য দু-একটি শাক-সবজি, মাছ-মাংসের ভ্যান, ভ্যানচালক ও পণ্যসামগ্রী সম্পূর্ণ জীবাণুমুক্ত করে ভেতরে প্রবেশ করানো হবে।

লকডাউন শুরুর পর থেকে কঠোরভাবে লকডাউন চলছে পূর্ব রাজাবাজারে। এজন্য ডিএনসিসি কিছু নিয়ম মানতে পূর্ব রাজাবাজারের বাসিন্দাদের অনুরোধও করেছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন