মানবপাচারকারী চক্রের ৪ হোতা গ্রেপ্তার

লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় মানবপাচারকারী চক্রের ৪ হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (৩ জুন) সকালে র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার বাইরে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত বৃহস্পতিবার (২৮ মে) লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ১৫ দিন আগে লিবিয়ার বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে ত্রিপলিতে নেওয়া হচ্ছিল ৩৮ বাংলাদেশিকে।

পথেই তাদের জিম্মি করে সন্ত্রাসীরা। এর মধ্যে ২৬ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন