ইংলিশ প্রিমিয়ার লিগে আরও ৪ পজিটিভ রোগী

করোনা পরীক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগের ইপিএলে আরও ৪ পজিটিভ রোগী পাওয়া গেছে। যেখানে তৃতীয় ধাপের পরীক্ষায় ১ হাজার ৮ জন খেলোয়াড় ও কর্মকর্তার নমুনা নেওয়া হয়েছে।

লিগ কর্তৃপক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় পর্যায়ের নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা গ্রুপ হয়ে অনুশীলন করবে। তবে অপ্রয়োজনে একজন আরেকজনের কাছাকাছি আসা নিরুৎসাহিত করা হচ্ছে।

আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলেই লিগ ফের শুরু করা হবে।

এদিকে পুরো লিগে এখন পর্যন্ত মোট ২ হাজার ৭৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে ১২ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন