বুধবার এসংক্রান্ত নতুন দায়িত্ব নেওয়া মেয়র ফজলে নূর তাপস স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, কর কর্মকর্তা আতাহার আলী কে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা ২০১৯ এর বিধি ৬৪ ( ২ ) মােতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর স্বার্থ রক্ষার্থে চাকুরি হতে অপসারণ করা হলাে ।
তিনি বিধি মােতাবেক ৯০ ( নব্বই ) দিনের বেতন নগদ প্রাপ্য হবেন। তাকে এ কর্পোরেশনের হিসাব বিভাগের সাথে অতিসত্বর যােগাযােগ করে সকল দেনা পাওনা বুঝে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলাে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে ।
এরআগে মেয়র হিসেবে ফজলে নূর তাপস দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দুই ঊর্ধ্বতন কর্মকর্তা চাকরি হারান। সেই দুই কর্মকর্তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ছিল।












