পুলিশ সদস্যদের করোনায় সংক্রমণের সংখ্যা বেড়ে ২৮৯৫

পুলিশ সদস্যদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকে বুধবার (২০ মে) পর্যন্ত ২ হাজার ৮৯৫ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য ১ হাজার ২২৫ জন।

বুধবার (২০ মে) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ সদস্যদের মধ্যে কোয়ারেন্টাইনে আছেন ৩ হাজার ৫১৮ জন, আইসোলেশনে আছেন ১ হাজার ২৫৬, সুস্থ হয়েছেন ৪৬৬ জন। মারা গেছেন ৯ জন পুলিশ সদস্য।

পুলিশ সদর দপ্তর থেকে জানা যায়, সর্বশেষ গত সোমবার (১৮ মে) মারা যান পুলিশের সাব-ইন্সপেক্টর মুজিবুর রহমান তালুকদার (৫৬)। তিনি স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন। এর আগে ঢাকার বাইরে প্রথম গত শনিবার (১৬ মে) চট্টগ্রাম নগর পুলিশের সদস্য কনস্টেবল মো. নঈমুল হক (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। সব মিলিয়ে ৯ জন পুলিশ সদস্য করোনায় প্রাণ হারিয়েছেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন