দেশে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ২২ হাজার ২৬৮।

দেশে করোনায় একদিনে করোনা রোগীর সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।

এ ছাড়া নতুন করে ২৫৬ জনসহ মোট ৪ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন