মেহেরপুরের প্রথম ব্যক্তির করোনা জয়

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের করোনা আক্রান্ত মোঃ জাহাঙ্গীর নামের প্রথম ব্যক্তি সুস্থ্য হয়েছেন। সে ব্র্যকের স্বাস্থ্য কর্মী হিসেবে কর্মকর্ত ও ভবেরপাড়া গ্রামে ভাড়া বাসাতে থাকতেন। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। আক্রান্ত হওয়ার আগে তিনি চুয়াডাঙ্গাতে ছিলেন।

গত ২২ এপ্রিল তিনি মেহেরপুর জেলা প্রথম করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিৎ করেন সিভিল সার্জন মেহেরপুর।
পরে তাকে হোম কোয়ারেন্টাইন এ রাখা হয় এবং সেখানেই চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
গত ৮ মে তার করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলে তা নেগেটিভ আসলেও অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আরও একটি পরীক্ষা কারনো হয়। পরের নমুনা পরীক্ষাতেও তার করোনা নেগেটিভ আসে। ফলে শনিবার (মে ১৬) দুপুরে তাকে করোনা মুক্ত ঘোষানা করা হয়।
ঘোষনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজোয়ান আহম্মেদ তার বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সচেতন থাকার জন্য পরামর্শ দেন।

এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি:

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন