গাংনীতে কর্মহীনদের মাঝে বিএনপি’র খাদ্য সহায়তা কার্যক্রম শুরু

মেহেরপুরের গাংনী উপজেলার অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদি দল (বিএনপি)।

বিএনপি’র ভার-প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুণ ও সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এর সহযোগিতায় করোনা ভাইরাসের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রম শুরু করে জেলা যুবদল ও উপজেলা বিএনপি।

(১৪ মে) বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রামে করোনা ভাইরাসের ফলে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি আটা, ১ কেজি করে চিনি, সোয়াবিন তেল এবং এক প্যাকেট সেমাই ও সাবান বিতরণ করা হয়।উপজেলার প্রায় ২৫শ’ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন।

খাদ্যসহায়তা প্রদান অনুষ্ঠানে সাবেক এমপি মাসুদ অরুণ ছাড়াও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্ট, উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সাধারণ সম্পাদক কাউছার আলি, পৌর কাউন্সিলর সাহিদুল ইসলাম, ইনামুল হক, উপজেলা যুবদলের আহবায়ক আঃ মালেক চপল, সদস্য সচিব মোঃ জাহিদসহ সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিৎ ছিলেন।

 বার্তা প্রেরক :
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন