কুষ্টিয়াতে বিপনী দোকান গুলোতে উপচে পড়া ভিড় নেই সামাজিক দূরত্ব

কুষ্টিয়ায় মার্কেট-বিপণিবিতান জুড়ে উপচে পড়া ভিঁড়, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে প্রশাসন। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র এনএস রোডজুড়ে অবস্থিত মার্কেট ও বিপণিবিতান গুলোয় ক্রেতাদের উপচে পড়া ভিঁড় দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, শহরের ৫ রাস্তার মোড় থেকে পায়ে হেঁটে বিপুল সংখ্যক ক্রেতা বড় বাজার পর্যন্ত ঈদ শপিং করছেন। তাদের মধ্যে নারী এবং শিশুদের সংখ্যায় বেশী। এ সকল ক্রেতার মধ্যে সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব মানার কোন বালাই নেই। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন কুষ্টিয়া শহরের কয়েক লাখ মানুষ।
এ বিষয়ে কথা হয় এনএস রোডের এক দোকান মালিকের সাথে তিনি জানান, “দীর্ঘ প্রায় দেড়মাস দোকানপাট বন্ধ থাকায় অধিকাংশ মানুষ তাদের নিত্যপণ্য কিনতে পারেননি, দোকানপাট খোলায় তারা মার্কেটমুখী হয়েছেন”।
সার্বিক পরিস্থিতি নিয়ে এনএস রোডে দায়িত্বরত পুলিশের একজন এসআই এর সাথে কথা হলে তিনি জানান, “আমরা প্রতিনিয়ত এসকল ক্রেতাকে সতর্ক করছি এবং স্বাস্থ্যবিধী মেনে চলতে অনুরোধ করছি কিন্তু অনেকেই তা মানছেন না। ফলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা হিমসিম খেয়ে যাচ্ছি”।
বার্তা প্রেরক :
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন