নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২২ সদস্যের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপাতত প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
গত ২৪ এপ্রিল ব্যারাকের এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ২৭ এপ্রিল নতুন করে আরও দুই এপিবিএন সদস্যের শরীরে করোনা ধরা পড়ে। এরপর সেখানে দায়িত্বে থাকা সবমিলিয়ে ২২ সদস্যের করোনাভাইরাস শনাক্ত করা হয়।












