সাতক্ষীরা কালিগঞ্জে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানঘরে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ফুলতলা মোড়ে আজ সকাল ৭.৩০ টার সময় এক মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় পানের দোকানের ভিতর ঢুকে যায়।

সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭.৩০ টার দিকে সাতক্ষীরা হতে শ্যামনগর গামী এক মালবাহী ট্রাক স্থানীয় প্রদিপ সরকারের পানের দোকানের ভিতর নিয়ন্ত্রণ হারিয়ে প্রবেশ করে। দোকান ঘরটি বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে পার্শ্ববর্তী দুইটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা প্রেরক
মহসিন আলম
সাতক্ষীরা

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন