১০ মে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সকল হাট-বাজার, ব্যবসা কেন্দ্র,দোকান-পাঠ ও শপিংমল জেলা প্রশাসন,কুষ্টিয়া কর্তৃক প্রদত্ত শর্তাবলি পালন সাপেক্ষে সীমিত আকারে খোলা রাখার অনুমতি প্রদান করা হয়।
প্রদত্ত শর্তাবলি ব্যবসা কেন্দ্র ও শপিংমল গুলো পালন করছে কিনা তা তদারকি ও স্বাস্থ্য বিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন, কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ৫ টি টিম কুষ্টিয়ার বিভিন্ন শপিংমল ও মার্কেটে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
প্রতিটি শপিংমলের সামনে সচেতনতামূলক ব্যানার ও স্টিকার লাগিয়ে দেয়া হয়। প্রতিটি বাজার ও শপিংমল গুলোর সামনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রতিটি দোকান ও শপিংমল গুলোতে ঢোকার ক্ষেত্রে সবাই যাতে হাত ধুয়ে বা, হ্যান্ডস্যানিটাইজার হাতে মেখে মার্কেটে/দোকানে প্রবেশ করে সেজন্য শপিংমল গুলোর সামনে সাবান, বেসিন ও হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
প্রতিটি দোকানের বিক্রেতারা যেন মুখে মাস্ক ও হাতে হ্যান্ডগ্লোভস রাখে তা মনিটর করা হয়। কোন ক্রেতা যাতে মুখে মাস্ক ও হাতে হ্যান্ডগ্লোভস ছাড়া কোন শপিংমলের দোকানে প্রবেশ না করতে পাড়ে সে ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
শপিংমলসহ বাজারের কোন দোকানে যেন একসাথে দুইজনের বেশি প্রবেশ না করতে পারে এ ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
তবে শহরের রাস্তায় এবং দোকানে যথেষ্ট মানুষের উপস্থিতি ছিল। তাই কঠোর হওয়া ছাড়া উপায় নেই প্রশাসনের।
বার্তা প্রেরক :
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












