আজ শুক্রবার ৮ মার্চ ২০২০, বাংলায় ২৫শে বৈশাখ, আজ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মজয়ন্তী। প্রতি বছর এই দিনে রবি ভক্ত আর অনুসারীদের পথচারণায় কোলাহলপূর্ণ থাকে কুষ্টিয়া কুমারখালির রবীন্দ্র কুঠিবাড়ী।
সরকারি ভাবে করা হয় নানা আয়োজন, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে রবীন্দ্রনাথের এই সৃতিবীজরিত কুঠিবাড়ীতে। বিশ্ব কবির লেখা গান আজ কবিতায় প্রাণ ফিরে আসে কুঠিবাড়ীর। এই সবের কোনটাই নেই এবার কুঠিবাড়ীতে।করোনা ভাইরাসের প্রকোপ যেনো কেড়ে নিয়েছে কুঠিবাড়ীর সেই প্রাণচঞ্চল্য।
কুঠিবাড়ীর আশে পাশে মেলা বসে প্রতি বছর এই সময়। কিন্তু এবার সেই আয়োজনটাও করেনি মেলায় দোকান দেওয়া মানুষগুলো। এই মেলায় দোকান দেওয়া মানুষগুলোর আয় হয়, যা এবার শুণ্যে, তবে কেউ কেউ নিজ উদ্দ্যোগে সল্প পরিসরে নিজেদের মত করে সরণ করছে এই বিশ্ব সেরা কবিকে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন তাদের মনের কথা।অনেকে নিজের ঘরে গান গেয়ে সরণ করছেন রবীন্দ্রনাথকে।
তবে সর্বপরি সকলের একটাই আশা দেশের এই সংকট কেটে যাক প্রাণ ফিরে পাক প্রকৃতি, প্রাণ ফিরে পাক জগতের মানুষগুলো আর কোলাহল ফিরে আসুন রবীন্দ্রনাথের সৃতিকুঠিরে।
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া, প্রতিনিধি












