ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (৬ মে) এক শোক বার্তায় স্পিকার বলেন, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আওয়ামী লীগ এক প্রবীণ নেতাকে হারাল। আর সংসদ হারাল একজন প্রবীণ এমপিকে।
বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। তিনি দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন।












