৫ মে, ২০২০ মঙ্গলবার জেলা প্রশাসন, কুষ্টিয়া ও কুষ্টিয়া জেলায় ৬ টি উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোট ১২ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৮ টি মামলায় ২৯ জনকে ৪১,৯০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ এবং সক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১)(২) ও ২৫(১/২) ধারায় ১৮ টি মামলায় ৪১,৯০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া দ্রব্যেমূল্য নিয়ন্ত্রণ ও মজুদ রোধ এবং করোনা আক্রান্তদের বাড়ি লক ডাউন ও ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুর ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে প্রত্যেক ব্যক্তির জন্য গ্রাম পুলিশ/আনসার নিয়োগ করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা কালে জন সাধারণের মাঝে করোনাভাইরাস বিস্তার রোধে লিফলেট বিতরণ করা হয়। জন স্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক :
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












