২য় পর্যায়ে কোভিড-১৯ শ্যামনগর উপজেলার ওয়ারিয়র টীম ট্রেনিং সমাপ্ত

সাতক্ষীরা জেলার শ্যামনগরকে করোনা মুক্ত রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধিসহ একদল উদ্যোমী স্বেচ্ছাসেবক। সকলের সম্মিলিত নিরলস প্রচেষ্টায় শ্যামনগরকে করোনা মুক্ত রাখা সম্ভব হয়েছে।
শ্যামনগরে করোনা মোকাবেলা ও সচেতনতা অগ্রগতির জন্য উপজেলা প্রশাসনের সার্বিক ব্যাবস্থাপনায় এবং ফ্রেন্ডশিপ হাসপাতালের সার্বিক সহযোগীতায় উপজেলার ১০ জন বাছাইকৃত স্বেচ্ছাসেবক নিয়ে ৩ দিন ব্যাপী ২য় পর্যায়ে কোভিড-১৯ ওয়ারিয়র টীম ট্রেনিং অনুষ্ঠিত হয়। ট্রেনিং কার্যক্রমটি গত ০২ মে হতে শুরু হয়ে আজ ০৪ মে সনদপত্র ও নিরাপত্তা উপকরণ বিতরনের মাধ্যমে সমাপ্ত হয়।
২য় পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র ও নিরাপত্তা উপকরণ বিতরন করেন প্রধান প্রশিক্ষক ও শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক লেঃ কর্ণেল (অবঃ) ডাঃ মোজাহেদুল হক। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থীসহ ফ্রেন্ডশিপ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
৩ দিন ব্যাপী প্রশিক্ষণে করোনাভাইরাস পরিচিতি, সংক্ষিপ্ত ইতিহাস, আক্রান্ত রোগীর সংজ্ঞা ও চিহ্নিতকরণ, সংক্রমণ প্রতিরোধে করণীয়, কোয়ান্টাইন/ আইসোলেশন, পিপিই ব্যবহার ও পরিধান, হাত ধৌতকরন পদ্ধতি, কোভিড এর লক্ষণ ও ব্যবস্থা গ্রহণ, করনার প্রভাবে মানসিক চাপমুক্ত রাখার উপায়, কোভিড সামাজিক কুসংস্কার, পরিচর্যা, পরিবেশ জীবাণুমুক্তকরন, করোনা পরিস্থিতিতে গর্ভবতী মা ও শিশুর পরিচর্যা, মৃতদেহ দাফন ও সৎকার গাইডলাইন, হাসপাতালের কার্যক্রম ইত্যাদি বিষয়ে সর্বিক ধারনা সহ সংক্ষিপ্ত সিডিউল প্রদান করেন প্রশিক্ষকবৃন্দ। সিডিউল অনুযায়ী হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষনার্থীদের।
এর আগে গত ০২ মে শ্যামনগর উপজেলার সোয়ালিয়ায় অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী কোভিড-১৯ ওয়ারিয়ার টিম প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলার ১০ জন স্বেচ্ছাসেবক কোভিড-১৯ ওয়ারিয়র টীম প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বার্তা প্রেরক
মহসিন আলম 
সাতক্ষীরা, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন