যশোরে ছাত্রদল নেতা কতৃক ঈদ উপহার সামগ্রী বিতরন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের অনুপ্রেরনায়,

৪ঠা মে সোমবার বৃহত্তর যশোর জেলার সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহঃসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি এবং যশোর জেলা ছাত্রদলের সাবেক কার্য্যনির্বাহী সদস্য ছাত্রনেতা আলমগীর হোসেন লিটনের নিজ অর্থায়নে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার প্রতিটা ইউনিয়নে অসহায় হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, যশোর জেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুদ সহ যশোর জেলা এবং সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ।
এক প্রশ্নের জবাবে আলমগীর হোসেন লিটন বলেন মামুষ মানুষের জন্য। আমৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই। তাছাড়া এমন মানুষের পাশে থাকতে পেরে আমি নিজেই গর্ববোধ করি এবং মনের থেকে অনেক তৃপ্তি পাই।
জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান বলেন চলতি মাহে রমজানে প্রতিদিনই এমন মহৎ কাজে জড়িয়ে আছেন আমার জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান বলেন, এটা নিঃসন্দেহে একটি মহৎ উদ্যগ। এছাড়াও পবিত্র মাহে রমজানে যশোর জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ইফতারী, বাজার করে দেওয়া, নগদ অর্ধ প্রদান সহ বিভিন্ন ভাবে অসহায় হতদরিদ্রদের পরিবারের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। তাছাড়া চলতি মহামারি করোনা ভাইরাসে জনসচেতনতামুলক কর্মকান্ড সহ বিভিন্ন জায়গায় জিবানুনাসক স্প্রে করা, মাক্স প্রদান, লিফলেট বিতরন, হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্য পৌছে দেওয়া সহ আরো অনেক সমাজসেবামুলক কর্মকান্ডে জড়িত আছে আমার প্রাণের যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

তারেক রহমান, মনিরামপুর, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন