কুষ্টিয়া কাঁদা পানিতে নেমে ধান কেটে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা

কাঁদা পানিতে নেমে ধান কেটে দিল ছাত্রলীগ নেতাকর্মীরা। ৪ মে সোমবার সকাল ১০ টার সময় লক্ষীখোল বানিয়াপাড়ারমাঠে এক কৃষকের জমির ধান কেটেন তারা। সকালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত তুষারের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই গ্রামের প্রায় হাটুর সমান কাদাতে নেমে ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দেন। এই কাজে প্রায় শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

এ বিষয়ে কৃষক জানান, এ বছর ২০ শতাংশ জমি বর্গা চাষ করি। ধানের ফলনও ভালো হয়। কিন্তু বৃষ্টির পানিতে সেই ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো। কোনও শ্রমিক পাচ্ছিলাম না। প্রায় তলিয়ে যাওয়া সেই ধান কাদা পানিতে নেমে কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে আমি খুব খুশি ও তাদের প্রতি কৃতজ্ঞ।
কুষ্টিয়া জেলা  ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত তুষার বলেন, স্থানীয় সাংসদের নির্দেশনা এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতির পরামর্শ মোতাবেক আমরা কৃষকদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও ধান কাটতে গিয়ে যেন কৃষকের কোনও ক্ষতি না হয়, সেই বিষয়ে আমরা কড়া সতর্ক রয়েছি। সাংসদও এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।
বার্তা প্রেরকঃ
মোঃ রাকিবুল হাসান (রিকো)
কুষ্টিয়া প্রেতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন