ঈদেও বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহন

করোনাভাইরাস মহামারির মধ্যে এবারের ঈদুল ফিতরের ছুটির সময়ও আন্তঃজেলা যাত্রী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত স্বাস্থ্য ও জনপ্রশাসন সচিবের কাছে পাঠানো এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।

এছাড়াও সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।

জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না বলেও সতর্ক করা হয়েছে আদেশে।

প্রধানমন্ত্রী এসব প্রস্তাবে অনুমোদন দিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন