ঠাকুরগাঁও এ ভাড়ার কারণে বের করে দেওয়ায় ছাত্রী নিবাসের মালিককে জরিমানা

আজ সকালে ঠাকুরগাঁও এর সদর উপজেলার পৌরসভার মন্দিরপাড়ায় ত্রিরত্ন ছাত্রী নিবাস থেকে ভাড়ার কারণে ছাত্রীদের বের করে দিতে গেলে সদর থানার পুলিশ ফোর্স সেটা জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে সেই ছাত্রী নিবাসের ছাত্রীদের কথা শুনেন এবং ছাত্রী নিবাসের মালিক শম্পা বর্মণ (৩৫) কে ১০০০ টাকা জরিমানা করেন। অতঃপর শম্পা বর্মণ এবং তার স্বামী বিপ্লব বর্মনকে বর্তমান পরিস্থিতি প্রেক্ষিতে তাদের থাকার ও ভাড়ার বিষয় বিবেচনার জন্য নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে এবং তিনি বাড়ির ও নিবাসের মালিকদের এই সময়ে ভাড়াটিয়াদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করার পরামর্শ দেন।
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন