কৃষকের পাশে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষারের নেতৃত্বে অসহায় কৃষকের  জমির ধান কেটে, বাড়িতে পৌছে মাড়াই করে ঘরে পৌছে দিলো কুষ্টিয়া জেলা ছাত্রলীগ।
সারা বাংলাদেশ এর ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পাশে দাড়ায় কৃষকের। পাকা ধান কাটার জন্য যখন লোক পাচ্ছিলো না কৃষক, তখন বাংলাদেশ ছাত্রলীগ পাশে দাড়ায় কৃষকের। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগ এক অসহায় কৃষকের তিন বিঘা জমির ধান কেটে মাড়ায় করে ঘরে তুলে দেন।
এই প্রসংগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল সংকটময় সময় মানুষের পাশে ছিল থাকবে। কুষ্টিয়া জেলার সকল অসহায় মানুষের পাশে সর্বদা প্রফুল্লচিত্তে এগিয়ে যাবে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ। আর এভাবেই জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবো।এই মহত্তম কাজে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ এর সভাপতি ইয়াছির আরাফাত সাথে ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাক,  যুগ্ম সাধারণ সম্পাদক রেদুয়ান রনি, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন সহ কুষ্টিয়া জেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন