স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অর্থায়নে তার সংসদীয় আসন রংপুর-৬ এর পীরগঞ্জ উপজেলায় কোভিড ১৯ প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অর্থায়নে ও গ্রিন ভিশন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড পীরগঞ্জ শাখার আয়োজনে ১৩ নং রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিত্তহীন সমবায়ীদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
রোববার ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান। এ সময় গ্রীন ভিশন সঞ্চয় ও সমবায় সমিতি লিমিটেড পীরগঞ্জ শাখার চেয়ারম্যান শাহিদুল ইসলাম পিন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীবৃন্দ, উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তাগণ ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












