চলতি সপ্তাহে যশোরে কোন মানব শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।
সূত্র সিভিল সার্জন, ১লা মে শুক্রবার থেকে ৩রা মে রবিবার পর্যন্ত এ তথ্যের সত্যতা নিশ্চিত পাওয়া যায়। সুত্র জানায় বিগত ৩ দিনে যশোরে মোট ১৭৭টি করোনার নমুনা পরিক্ষা করা হয়। যার মধ্যে ১লা মে ৪১টি, ২রা মে ৬৪টি এবং ৩রা মে রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৭২টি নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিক্ষা শেষে সকল রিপোর্ট নেগেটিভ। যেখানে সারা বাংলাদেশে প্রতিদিনই করোনায় আক্রান্ত ব্যক্তির পরিমান বেশি পাওয়া যাচ্ছে তখনই যশোরে মেলেনি কোন করোনা গোগী।
এদিকে গত ৩দিনে যশোরে কোন করোনা সংক্রমিত রোগী না মেলায় জনজীবনে কিছুটা সস্থির নিঃস্বাস ফেলছে যশোরের সর্বসাধারন জনগন। জনমনে ফিরে এসেছে আসার আলো।
তারেক রহমান
যশোর, প্রতিনিধি












