উল্লেখযোগ্য বৃষ্টিপাত না থাকায় কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের (হাওর অঞ্চল) প্রধান নদীগুলোর পানির উচ্চতা হ্রাস পাচ্ছে। সব প্রধান নদীর পানি উচ্চতা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ২ এপ্রিল বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
হাওর অঞ্চলের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসের বলা হয়েছে, কুশিয়ারা ব্যতিত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি উচ্চতা হ্রাস পাচ্ছে এবং সব প্রধান নদীর পানির উচ্চতা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা ও বরাক অববাহিকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি উচ্চতা হ্রাস পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।












