দেশের এই সংকটময় মুহুর্তে দীগুন বিদ্যুৎ বিলে বেকায়দায় পড়েছে কুষ্টিয়াবাসি। ২মে শনিবার সকালে কুষ্টিয়ার জগতি এলাকার ঢাকা মিনাপাড়া গ্রামে বিদ্যুৎ বিলের কপি দিতে এসে জনতার মুখোমুখি হয় ২ কর্মকর্তা।
এলাকাবাসির অভিযোগ, এই করোনা পরিস্থিতিতে জনসাধারন খুব খারাপ অবস্তার মধ্য দিয়ে জীবন-যাপন করছে। এরই মাঝে বিদ্যুৎ অফিসের কোন কর্মকর্তা বাড়িতে বাড়িতে মিটার না দেখেই ইচ্ছেমত বিল কষে দিয়েছে। গত মাসের বিলের টাকার চেয়ে এ মাসে দ্বীগুন টাকা ধরা হয়েছে। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাতেও বিদ্যুৎ অফিসের কোন কর্মকর্তা বাড়িতে বাড়িতে মিটার না দেখেই অফিস থেকে ইচ্ছেমত বিল কষে দিয়েছে। গত মাসের বিলের টাকার চেয়ে এ মাসে দ্বীগুন টাকা ধরা হয়েছে। ফলে দেশের এই সংকটময় মুহুর্তে দীগুন বিদ্যুৎ বিল নিয়ে বেকায়দায় পড়েছে এলাকাবাসী। বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা বলেন, আপনাদের অভিযোগ থাকলে কেন্দ্রে জানাতে হবে। আপনাদের অভিযোগ আমরা অফিসে গিয়ে জানাবো। এদিকে বিষয়টি তদন্ত করে সঠিক বিদ্যুৎ বিল নেওয়ার দাবী করেছেন এলাকাসি।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান
কুষ্টিয়া, প্রতিনিধি












