কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো কুষ্টিয়া জেলা কৃষকলীগ

সারা পৃথিবী এখন করোনা ভাইরাস এর মহামারীতে আক্রান্ত। বাংলাদেশও এর বিপরীত নয়, বর্তমানে চলছে সারা বাংলাদেশে নতুন ধান ঘরে ওঠার মৌসুম।ধান পেকেছে কিন্তু কৃষক পাচ্ছে না ধান কাটার মানুষ, আর তাই এই মহা সংকটে কৃষকের পাশে কুষ্টিয়া জেলা কৃষকলীগ এবং কুষ্টিয়া সদর উপজেলা কৃষকলীগ।কুষ্টিয়া জেলা কৃষকলীগের সভাপতি মোমিন মন্ডলের নেতৃত্বে তার নিজ এলাকা খাজানগর পোড়াদহর কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন তার সকল নেতারা।
এ বিষয়ে কৃষকলীগের সভাপতি বলে, আমরা শুধু নামে কৃষকলীগ নয়। আমরা কৃষকের বন্ধু, এই মহাবিপদে আমরা সর্বদা কৃষকের পাশে, তিনি আরও বলেন আমরা সকল বিপদে এক হয়ে থাকবো, আমরা জননেত্রী শেখ হাসিনার আদেশ মেনে তার হাতকে আরও শক্তিশালী করবো। এর আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগও কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন।
সাইফুল আলম খান
কুষ্টিয়া, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন