কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত প্রথম মৃত ব্যক্তির দাফন সম্পন্ন

কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত ব্যক্তির দফন আজ ২ মে ভোরে সম্পন্ন করা হয়েছে।
জানা যায় উল্লেখিত গ্রামের আবু দাউদ  ঢাকায় অবস্থান কালে অসুস্থ হয়ে পড়লে তিনি ঢাকা মুগডা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। এবং পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। উল্লেখিত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১লা মে বিকাল ৪টা ৩০ টায় তিনি মারা যান। ঢাকা থেকে লাশবাহী এ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ী কুশলীবাসা নিয়ে এসে আজ ভোড়ে কুমারখালী থানার ওসি মুজিবুর রহমান, থানা পুলিশ,  চাঁদপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশিদুজ্জামান তুষার সহ কয়েকজন উপস্থিত থেকে জানাজা শেষে কুশলীবাসা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। পরে কুশলীবাসার আবু দাউদের পরিবার এবং নিয়ামতবাড়ী গ্রামে তার শশুরবাড়ীর পরিবারের সদস্যদের নির্দিষ্টস্থানে  লকডাউন করা হয়েছে।
বার্তা প্রেরকঃ
মোঃ রাকিবুল হাসান (রিকো)   
কুষ্টিয়া।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন