মাগুরার শালিখা উপজেলার সাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থকর্মীর করোনায় আক্রান্ত হলেন। এ নিয়ে উপজেলায় মোট দুজন করোনা আক্রান্ত রোগি সনাক্ত হলেন। জানা যায় নতুন আক্রান্ত ব্যাক্তি উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস।
গত (২৮ এপ্রিল ) তার নমুনা পরিক্ষার জন্য যশোর করোনা ল্যাবে পাঠানো হয়। আজই তার রিপোর্ট আসে যে সে করোনায় আক্রান্ত। এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও.ডঃ উজ্জ্বল কুমার সাংবাদিকদের জানান।
বার্তা প্রেরক :
জিহাদ হাসান
মাগুরা জেলা প্রতিনিধি












