করোনাভাইরাস আতঙ্কে জনজীবন থমকে গেছে। করোনা নিয়ন্ত্রণে সরকার লকডাউন ঘোষণা করায় কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ায় দিনমজুর অসহায় মানুষের কষ্টের শেষ নেই। সরকারি অনুদান অনেকে পায় আবার অনেকে পায় না।
রাস্তায় বের হয়ে কুষ্টিয়া শহর ছাত্রলীগের ১নং সদস্য আশিকুর রহমান অনিক দেখতে পায় তার নিজ এলাকার অসহায় মানুষ গুলোর অনেকের খাবার জোটে আবার অনেকেই ক্ষুধার জ্বালায় ছটফট করছে। শহর ছাত্রলীগের নেতা অনিক তাদের পাশে যে আশ্বস্ত করেন, তাদের খাবারের দায়িত্ব নেন।
অনিক বাসায় ফিরে পরিবারে তার মায়ের সাথে বিষয়টি শেয়ার করে “মা” তো সে মা। মায়ের মন বলে কথা। সন্তানকে বাজার করার আদেশ করেন, পরে মায়ের হাতের রান্না করা খাবার শত মানুষের মাঝে পৌছে দেন। মা রান্না করছে সন্তান পাশে, তার সাথে কিছু খাবার বিতরণের ছবি ফেসবুকে দেখা গেছে। খাবার রান্না ও বিতরণের বিষয়ে মুঠো ফোনে এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের ওই নেতা বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, তারপরও করোনাভাইরাস আতঙ্কে দিনমজুর কর্মজীবী মানুষের কর্ম বন্ধ হয়ে গেছে, আমার সাধ্য মত তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, এলাকার বিত্তবানেরা একটু সহযোগিতা করলে তাদের আর কষ্ট থাকবে না। এছাড়াও সকলকে সরকারি আদেশ মেনে চলার কথা বলেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
বার্তা প্রেরক:
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












