সাতক্ষীরার তালায় জন্ডিসে আক্রান্ত হয়ে সাংবাদিকের মৃত্যু করোনা উপসর্গ নিয়ে ডাক্তাররা চিকিৎসা করে নি

সাতক্ষীরা তালার প্রানের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের (২৬) দাফন সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জানাজা শেষে তার নিজ গ্রামে বারুইহাটি পারিবারিক কবরস্থানে দাফন কর হয়। এর আগে বুধবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় লিভার সিরোসিস (জন্ডিস) রোগে আক্রান্ত হয়ে এক প্রকার বিনা চিকিৎসায় খুলনা মেডিকেল নেয়ার পথে মীর্জাপুর নামক স্থানে মারা যায় আব্দুস সালাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়ঃ আব্দুস সালাম তালা উপজেলার বারুইহাটি গ্রামের সিরাজ মোড়লের পুত্র। গত ২ সপ্তাহ যাবৎ লিভার, সিরোসিস রোগের কারণে রক্তশুণ্যতা সহ কোমরের ব্যাথায় ভুগছিলেন তিনি। গত ২৮ এপ্রিল মারাত্বক অসুস্থ্য হয়ে পড়লে তার পরিবার তালা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সাতক্ষীরা সদর হাসপাতালে রিফার্ড করে দেয়। কিন্তু সাতক্ষীরা হাসপাতালে ৭/৮ ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে ছিল। তার পরিবার আরও জানায় করোনা সন্দেহে ডাক্তাররা তার ধারে আসেনি। সেখান থেকে খুলনা নেয়ার পথে মারা যান আঃ সালাম।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব সরদার জানান, বৃহস্পতিবার দাফনের আগে সাংবাদিক আব্দুস সালাম ও তার মৃতব্যক্তির পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং তার বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে।

এছাড়া নমুনা সংগ্রহের রিপোর্ট না আসা পর্যন্ত স্থানীয় প্রশাসন তাদের দেখভাল করবেন বলেও তিনি জানান।

মৃত ব্যক্তির চাচাতো ভাই ইউনুছ মোড়ল চিকিৎসকদের অবহেলায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে বলেন, তার গায়ে জ্বর থাকায় ও লিভারজনিত রোগে আক্রান্ত হওয়ায় সদর হাসপাতালে তাকে কোনো চিকিৎসা না দিয়ে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়। সেখানেও তাকে ভর্তি না করতে পেরে খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে তিন জনের রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। তিন জনের রিপোটর্ই নেগেটিভ এসেছে। অপরদিকে সাতক্ষীরায় মোট ৩ হাজার ৫৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এছাড়া এ জেলা থেকে এ পর্যন্ত মোট ৩৪২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৮৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ১৮৯ টি রিপোর্টই নেগেটিভ এসেছে।

সাংবাদিক আব্দুস সালামের মৃত্যুতে তালা প্রেসকাব, রিপোটার্স কাব, মফস্বল সাংবাদিক ফোরাম তালা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

বার্তা প্রেরক:
 মহসিন আলম
সাতক্ষীরা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন