বর্তমানে কুষ্টিয়ায় কোভিড-১৯ আক্রান্ত ১৬ জন
গত সোমবার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব টেস্ট থেকে ৭৬ জনার নমুনা পরীক্ষা করে জানানো হয় কুষ্টিয়াতে নতুন সংক্রমন ১৭ জন এবং মোট ৩০জন।সেই তথ্য পুনোরায় পরীক্ষা করা হয় আইইডিসিআর এ।
ওই ৭৬ টি নমুনার ৫০ টির ফলাফল আসে ৩ জন পজেটিভ।এই তিন জনের ১ জন কুষ্টিয়া মিরপুর উপজেলার, ১ জন ভেড়ামারার আর এক জন কুষ্টিয়া মেডিকেল কলেজ আইসোলেশনের রুগী।এই তিনজনে মধ্যে দুই জন সাস্থকর্মী।।বর্তমানে সবমিলিয়ে কুষ্টিয়া জেলায় মোট করোনা পজেটিভ ১৬ জন।এতথ্য জানায় কুষ্টিয়া সিভিল সার্জন।
অন্যদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবের এই ভুল ফলাফল কুষ্টিয়ার মানুষের মাঝে চড়ম আতংকের কারণ হয়ে দাড়ায়। তাছাড়া ধারণা করা হচ্ছে হয়তো কুষ্টিয়া জেলায় সঠিক ভাবে টেস্ট করা হচ্ছে না যার ফলে রোগীর সংখ্যা বোঝা যাচ্ছে না।তাই কুষ্টিয়ার মানুষের বক্তব্য বেশি টেস্ট যেনো করা হয় এবং সে টেস্ট গুলো সঠিক হয়।তা না হয়ে হয়তো কোন আক্রান্ত রুগী সঠিক চিকিৎসার অভাবে মারা যাবে।
বার্তা প্রেরক:
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া, প্রতিনিধি












