কমছে সংক্রমণের হার, লকডাউন শিথিল করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের হার ক্রমাগতভাবে কমে আসছে। তাই লকডাউন শিথিল করছে অস্ট্রেলিয়া।

ইতোমধ্যেই সিডনির বন্ডি বীচ এবং কাছাকাছি আরও দু’টি বীচ খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকেই সেখানে আগের মতো যেতে পারবেন স্থানীয় বাসিন্দারা।

প্রায় এক মাস ধরে এই বীচগুলো বন্ধ রেখেছিল স্থানীয় কর্তৃপক্ষ। লোকজন সামাজিক দূরত্ব না মেনে বীচে একত্রিত হচ্ছিল বলেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য থেকে কড়াকড়ি তুলে নেওয়া হচ্ছে। প্রতিবেশীদের বাড়িতে যাওয়া আসার অনুমতি দেওয়া হচ্ছে। দু’জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি চাইলে তাদের প্রতিবেশীদের বাড়িতে যেতে পারবে।

আগামী শুক্রবার থেকেই এই নিয়ম কার্যকর হবে। একই সঙ্গে বাড়িতে থাকা এবং অপ্রয়োজনীয় চলাফেরার ওপর যে কড়াকড়ি আরোপ করা হয়েছিল তাও শিথিল করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অনেক লোকজনই ইতোমধ্যেই বাড়িতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। তারা শুধুমাত্র শরীরচর্চা, ওষুধ বা দরকারি জিনিসপত্র কিনতে বাইরে বের হচ্ছে। অনেকেই বাড়িতেই সেলফ আইসোলেশনে আছে।

লোকজনকে আশেপাশের বাড়িতে যাওয়া আসার অনুমতি দেওয়া হয়েছে। তবে দু’জনের বেশি লোকজন আশেপাশের বাড়িতে যেতে পারবে না। এছাড়া বড়রা তাদের সঙ্গে ছোট বাচ্চাদের নিয়ে্ও বের হতে পারবে।

তবে যারা শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ তাদের বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই সব ধরনের সীমান্ত বন্ধ করে রেখেছে অস্ট্রেলিয়া।

একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখা হয়েছিল এবং সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলা হচ্ছিল। কিন্তু স্থানীয় লোকজনের মধ্যে সংক্রমণের হার কমতে শুরু করায় কড়াকড়ি কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন অঙ্গরাজ্য।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন