করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা দিচ্ছে।
রোববার (২৬ এপ্রিল) বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম এবং বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কা নপুর, টাঙ্গাইল ও এর পার্শ্ববর্তী এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করে।
সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই সাহায্য বিতরণ করেন।
জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।












