স্পেনে আবারও বেড়েছে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত আরও ৩৭৮ জনের প্রাণহানি ঘটেছে।
শনিবার (২৫ এপ্রিল) দেশটির স্থানীয় দৈনিক এল পেইস এবং এল মুন্ড এ তথ্য দিয়েছে।
ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৭৫৯ জন; আগের দিন এই সংখ্যা ছিল ২ লাখ ১৯ হাজার ৭৬৪।
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ লাখের বেশি মানুষ। এছাড়া মারা গেছেন ১ লাখ ৯৭ হাজারের বেশি।












