কুষ্টিয়াতে নতুন আরো ২ ব্যক্তি করোনায় আক্রান্ত

কুষ্টিয়ায় নতুন করে আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক এবং একজন ষাটোর্ধ্ব বৃদ্ধ রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্ত হওয়ার একজন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অপরজনের বাড়ি কুমারখালী উপজেলায়।

সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার সকালে আক্রান্ত দুজনের পজেটিভ রেজাল্ট আসার পর তাদের দুজনের বাড়িতে টিম পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট পাঁচ করোনা পজেটিভ রোগী শনাক্ত করা হয়েছে।

এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় এক ব্যাংক কর্মকর্তা, খোকসা উপজেলায় এক পুলিশ সদস্য, ভেড়ামারায় এক চিকিৎসক এবং কুমারখালীতে দুজন ষাটোর্ধ্ব ব্যক্তি।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, করোনা ভইরাস পজেটিভ ব্যক্তিদের আসেপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন