অক্সফোর্ড আজ করোনার টিকা প্রয়োগ করবে মানবদেহে

প্রতিষেধক ছাড়া করোনা-মুক্তির পথ নেই। এ কথা সবার জানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এ কথা স্পষ্ট করে জানিয়েছে। এদিকে বহুল প্রতিক্ষীত করোনাভাইরাসের টিকার জন্য বিভিন্ন দেশের বিজ্ঞানিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফেব্রুয়ারির শেষে ইসরায়েল দাবি করেছিল, তারাই দেবে প্রথম ‘সুখবর’। তার পর প্রায় দু’মাস পেরিয়েছে— কোনও খবর নেই।

যুক্তরাষ্ট্রয় একটি ও চীনের দুটি সংস্থাও প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালে অনেকটা এগিয়েছে। অনিশ্চয়তার এই আবহে ব্রিটেন আশ্বস্ত করল, আগামী সেপ্টেম্বরেই আসছে করোনা ভ্যাকসিন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মানবদেহে সেই সম্ভাব্য টিকার প্রয়োগ। জার্মানিতেও এই ধরনের পরীক্ষায় সরকারি ছাড়পত্র মিলেছে।

ব্রিটেনে পরীক্ষা হবে ৫০০ জনের উপর। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, এই প্রতিষেধকের সাফল্য নিয়ে অক্সফোর্ডের গবেষকেরা ৮০ ভাগ নিশ্চিত। এর জন্য অক্সফোর্ডকে ২ কোটি পাউন্ড দেওয়ার কথা ঘোষণা করেন মন্ত্রী। সারা বিশ্ব এখন অক্সফোর্ডের ‘চ্যাডক্স-১’ সম্ভাবনার দিকেই তাকিয়ে। এই গবেষণার নেতৃত্বে রয়েছেন ইবোলা প্রতিষেধক তৈরিতে দিশা দেখানো বিজ্ঞানী সারা গিলবার্ট।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন