ইনস্টাগ্রাম লাইভে স্বদেশি মনোজ তিওয়ারির সঙ্গে ভারতের প্রথম পিংক বল টেস্টের অভিজ্ঞতা শেয়ার করছিলেন পেসার মোহাম্মদ শামি। কথার এক পর্যায়ে বাংলাদেশি ব্যাটসম্যান অপমান করলেন তিনি।
গত বছরের নভেম্বরে ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে নামে ভারত-বাংলাদেশ। একপেশে ম্যাচটি সহজেই জিতে নেয় স্বাগতিকরা। দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দেখে ইনিংস পরাজয়। পেস দুর্বলতা নিয়ে মুমিনুলদের কটাক্ষ করে তিওয়ারিকে শামি বলেন, ‘যখন বল করতে এলাম, ভাবলাম শর্ট বল করবো। লক্ষ্য করলাম শর্ট বলকে বাংলাদেশি ব্যাটসম্যানরা শুধু শুধুই ভয় পাচ্ছে। কথাটা অকপটেই বলছি আমি।’
প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদবের পেস তোপে মাত্র ১০৬ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তারা তুলতে পেরেছিল মোটে ১৯৬ রান।
দুই ইনিংস মিলিয়ে ২ উইকেট নিয়েছিলেন শামি। ওই সফরের প্রথম টেস্টেও ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ।












