বিশেষ ফ্লাইটে ২৬৪ ব্রিটিশ নাগরিক ঢাকা ছাড়লেন

করোনা মহামারিতে বাংলাদেশে আটকে পড়া ২৬৪ জন ব্রিটিশ নাগরিক একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ব্রিটিশ নাগরিকরা।

জানান গেছে, আগামী ২৩, ২৫ ও ২৬ এপ্রিল আরো তিনটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যাবে। ব্রিটিশ এয়ারওয়েজে এসব ফ্লাইটে শুধু ব্রিটিশ নাগরিকরা ঢাকা ছাড়বেন।

করোনা মহামারির উদ্ভূত পরিস্থিতিতে আকাশপথে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ত্যাগ করতে পারবেন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন