
আবার আগের পৃথিবীতে ফিরে এসেছে দক্ষিণ কোরিয়া। কর্মচঞ্চলতা-হাসি-আড্ডা সবকিছুই সেই আগের মতোই।
ছবিতে রাজধানী সিউলের ব্যস্ততম ইয়োথ এভিনিউয়ের রাস্তায় রোববার অফিস আদালত থেকে ফেরা মানুষের ভিড়।
সিউলের রাস্তায় জেব্রা ক্রসিং পার হচ্ছেন কয়েকজন কাজে ফেরা নাগরিক। দক্ষিণ কোরিয়ায় কাজে ফিরতে শুরু করেছেন নাগরিকরা।
পার্ক, রেস্টুরেন্ট, শপিংমলে ভিড় করতে শুরু করেছে মানুষ। করোনার প্রকোপ কমতে থাকায় সারাদেশেই লকডাউন শিথিল করা হয়েছে।
কিন্তু সামাজিক দূরত্ব বিধি মেনে চলার মেয়াদ আরও ১৬ দিন বাড়ানো হয়েছে।
করোনা ভয়ের মধ্যে অসিফ খুললেও বহু প্রতিষ্ঠান কাজের সময় কমিয়ে এনেছে। মুখোমুখি বসে কোনো বৈঠক হচ্ছে না রয়টার্স











