করোনার দিনগুলোতে পরিবারকে সময় দিচ্ছেন টানা দুই এসএ গেমসে স্বর্ণজয়ী অ্যাথলিট মাবিয়া আক্তার সীমান্ত। ক্যারিয়ারে নানা প্রতিবন্ধকতাকে জয় করেছেন। খেলাতেই আরো মনোযোগী হতে চান তিনি। বিয়ে নিয়ে এখনো ভাবছেন না এই স্বর্ণকন্যা। আপাতত ওয়াইল্ড কার্ডে টোকিও অলিম্পিকে খেলার সুযোগ থাকায় সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছেন এ ভারোত্তোলক।
এ ছবিটা লাল সবুজের জয়িতাদের জন্য আবেগের, ভালবাসার। মাবিয়ার এই অশ্রুসিক্ত চোখ জোড়া সেদিন অনুপ্রেরণা খুঁজে নিয়েছিল। প্রথমবার এসএ গেমসে স্বর্ণপদক জয়ের পর ২০১৯ এসএ গেমসেও তার হাত ধরেই আবারো স্বর্ণ পদক পায় বাংলাদেশ। পর পর দুই আসরে স্বর্ণজয়ী মাবিয়ার দিন কাটছে বাসায় বসে। করোনার এই সময়টায় পরিবারের সঙ্গে নিজের মত করে সময় কাটাচ্ছেন তিনি।
মাবিয়া বলেন, এখন পরিবার পরিজন নিয়ে আছি, আবার যখন পরিবেশ আসবে ফিরে যেতে হবে আমাদের আগের জায়গায়।
দেশকে টানা তিন এসএ গেমসে স্বর্ণ পদক দিতে চান এই ভারত্তোলক। প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন ফ্লাট উপহার। কৃতজ্ঞতা ঝড়লো মাবিয়ার কণ্ঠে।
ফেডারেশনের আমলাতান্ত্রিক জটিলতায় ক্যারিয়ারে বার বার হুমকির সম্মুখীন হয়েছেন এই স্বর্ণকন্যা। ভোলেননি সেসব দিনের কথাও।
এক জীবনে অনেক অসাধ্য সাধন করা মাবিয়া বিয়ে করছেন কবে? সে প্রশ্নের উত্তর জানতে ভক্তদের একটু অপেক্ষায় থাকতেই হচ্ছে বলে তিনি। বিয়ে চাইলেই হাওয়া যায় না। আমার কিছু লক্ষ্য বা স্বপ্ন আছে সেগুলো পূরণ হওয়ার পর ব্যক্তিগত জীবন নিয়ে তখন চিন্তা ভাবনা করবো। অপেক্ষা করতে হবে।
ওয়াইল্ড কার্ডে এখনো সুযোগ আছে মাবিয়ার টোকিও অলিম্পিকে অংশ নেয়ার। আপাতত সেটাকে লক্ষ্য করেই প্রস্তুত হচ্ছেন দেশ সেরা ভারোত্তোলোক।












