প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের কারণে ক্ষতিগ্রস্তদের দেয়া ত্রাণ ডাকাতির সময় নাইজেরিয়ায় দস্যুদের হামলায় ৪৭ জন মারা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উত্তরপশ্চিমাঞ্চলীয় কাতসিনা রাজ্যে বর্বরোচিত এ ঘটনা ঘটেছে।
রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে কাতসিনা পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ধরে একাধিক গ্রামে তাণ্ডব চালায় তিন শতাধিক সশস্ত্র দস্যু।
ওই এলাকায় বিপুল সংখ্যক নাইজেরিয়ান পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী, গোয়েন্দাসহ বিশেষ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দস্যুদের খুঁজতে জঙ্গলে চিরুনি অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দস্যুরা গ্রামবাসীর কাছে খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী দাবি করেছিল।












