হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মতো হতে গিয়ে ৫০ বার অস্ত্রোপচার করেছেন ইরানের তরুণী সাহার তাবার। এতে তার চেহারা এমনই বিদঘুটে হয়েছে যে তাকাতেই ভয় ধরে যায়। আর এবার সেই তরুণী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। সূত্র : ডেইলি মেইল।
গত অক্টোবর মাসে জনপ্রিয় ব্যক্তিত্বের চেহারা নিয়ে মশকরা করার জন্য গ্রেফতার হন সাহার তাবার। তার বিরুদ্ধে একাধিক মামলাও রজু করে পুলিশ। এখন সেই তরুণী আশঙ্কাজনক অবস্থায় ইরানের জেলে করোনা’র সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে।
ইরানে জেলে বন্দি থাকা অবস্থায় প্রায় ৮৫ হাজার মানুষ করোনাতে আক্রান্ত। তার মাঝেই এই মারণ রোগে আক্রান্ত হয়ে খুবই অসুস্থ ওই তরুণী।
অপারেশনের পর অ্যাঞ্জেলিনা জোলির মত না দেখতে হলেও ওই তরুণী নিজের কঙ্কালসার চেহারা নিয়ে ইনস্টাগ্রাম জনপ্রিয় হন। সেখান থেকেই মোটা টাকা আয় করতেন ওই তিনি। আপাতত ভাইরাসের আক্রমণে সঙ্কটজনক অবস্থায় রয়েছেন সাহার তাবার।












