ট্রাম্পের ঘোষণার পরেই মৃত্যুতে রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিন আগেই ঘোষণা করেছিলেন প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু-আক্রান্তের সর্বোচ্চ শিখর পেরিয়ে এসেছে তার দেশ। কিন্তু তার পরের দিনই এক দিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৯১ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় ধাপে ধাপে লকডাউন তোলার কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু মৃত্যুর এই পরিসংখ্যানের পরে হোয়াইট হাউসকে এ নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করতে হতে পারে।

জন্স হপকিন্সের পরিসংখ্যান বলছে, মার্কিন মুলুকে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩২ হাজার ৯১৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৯১ জনের। মার্কিন যুক্তরাষ্টে এর আগে একদিনে এত মানুষের মৃত্যু হয়নি।

তবে হোয়াইট হাউস আগেই জানিয়েছিল, নিউইয়র্কে বহু মানুষের অনেক মানুষের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত সন্দেহে। তাদের অনেকেরই মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে। গত সপ্তাহে নিউইয়র্ক সিটি প্রশাসন ঘোষণা করেছিল, করোনা আক্রান্ত সন্দেহে মৃত্যু হয়েছে ৩ হাজার৭৭৮ জনের। তাদের মৃত্যু করোনার কারণেই কি-না, ধাপে ধাপে তা নিশ্চিত করা হবে।

হোয়াইট হাউসের একটি সূত্রে দাবি করা হয়েছে, এই ৪ হাজার ৪৯১ জনের মধ্যে ওই সম্ভাব্য মৃতদের একটা বড় অংশ থাকতে পারে। সেই অংশটি বাদ দিলে অবশ্য মৃতের সংখ্যা রেকর্ড ছাড়ায়নি।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় আমেরিকা শীর্ষে রয়েছে। এর পরেই রয়েছে ইতালি (২২ হাজারের বেশি)। যদিও ইটালির জনসংখ্যা আমেরিকার প্রায় পাঁচ ভাগের এক ভাগ। এরপর স্পেনে মৃত্যু হয়েছে ১৯ হাজারের বেশি এবং তার ফ্রান্সে মৃত প্রায় ১৮ হাজার জন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন