গোটা বিশ্বে করোনা হাহাকার। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। আর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত মারা গেছেন ৬০ জন।
ভারতেও অবস্থা ভালো না! সেখানে মহারাষ্ট্রেই সব থেকে বেশি করোনা আক্রান্ত ও মৃত রয়েছে। আক্রান্তের সংখ্যা ২৬৮৭, মৃতের সংখ্যা ১৭৮। দিল্লিতে করোনা আক্রান্ত ১৫৬১ ছাড়াল। তামিলনাড়ুতে করোনা আক্রান্ত ১২০৪। তামিলনাড়ুতে মৃতের সংখ্যা ১২। সব মিলে তাদের আক্রান্তের সংখ্যাটা ১২ হাজার ছাড়িয়ে গেল
এখন সাধারণ মানুষ থেকে গবেষক মহল; গোটা বিশ্বে একটাই প্রশ্ন, কবে আবিষ্কার হবে করোনার প্রতিষেধক? সঠিক ওষুধ বানাতে এখনও সময় লাগবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। ভারতের বিজ্ঞানীরা তো বলছেন, ২০২১ সালের আগে কোনভাবেই এই প্রাণঘাতী রোগের প্রতিষেধক আবিষ্কার সম্ভব নয়।












