বিকালে ঢাকা ছাড়ছেন অস্ট্রেলিয়ানরা

করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ান কূটনীতিক, তাদের পরিবার এবং নাগরিকদের একটি দল আজ ঢাকা ছেড়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে শ্রীলঙ্কান একটি নন সিডিউল কমার্শিয়াল ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে উদ্দেশে ছেড়ে যাবেন তারা।

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা যায়।

হাইকমিশনের এক কর্মকর্তা ঢাকাটাইমসকে জানান, অস্ট্রেলিয়ান নাগরিকদের দেশে ফেরাতে শ্রীলঙ্কান একটি নন সিডিউল কমার্শিয়াল ফ্লাইট ভাড়া করা হয়েছে। ফ্লাইটি আজ ৩টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে যাবে।

এদিকে গত ৯ এপ্রিল দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, ঢাকায় অবস্থান করা অস্ট্রেলিয়ান নাগরিকদের মধ্যে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে ৩৩৯ জন অনলাইনে রেজিস্টেশন করেছেন। তবে যে ফ্লাইটি ঢাকা ছাড়বে তাতে ২৯৪ সিট রয়েছে

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন