করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তাতে সায় দিয়েছে ফিফা। নির্বাচন না হওয়া পযন্ত এই কমিটিকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিতে বলা হয়েছে। নির্বাচন স্থগিত করলেও নির্বাচন কর্মকান্ড বন্ধ নেই। এরিমধ্যে কংগ্রেস ও নির্বাচনে অংশগ্রহনকারী প্রতিনিধিদের নাম পাঠানোর সময় আরও বাড়ানো হয়েছে।
আগামী ১৬ এপ্রিল ছিল বাফুফেতে নাম পাঠানোর শেষ সময়। এখন তা বাড়িয়ে ৩০ এপ্রিল পরযন্ত করা হয়েছে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সময় বাড়ানোর বিষয়ে বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন আয়োজন সম্ভব নয়। সরকার ছুটি বাড়িয়েছে।
আমরাও সেভাবে চলছি। তাই কংগ্রেসে নাম পাঠানোর সময় আরও বাড়ানো হয়েছে।’
এই নির্বাচনে ১৪০ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। উল্লেখ্য প্রথম দফা ২০ এপ্রিলকে সামনে রেখে এগিয়ে ছিল বাফুফে।












