মাহমুদুল্লাহ : দ্বিতীয় ছেলের যে নাম রাখলেন

 

গত ৬ই এপ্রিল দ্বিতীয়বারের মতো বাবা হন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি অধিনায়কের স্ত্রী জান্নাতুল কাওসার বৃষ্টির কোল আলোকিত করে আসে এক ফুটফুটে ছেলে সন্তান। সেই ছেলের নাম আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানালেন রিয়াদ। ছেলের নাম রেখেছেন মোহাম্মদ জুয়াইদ উল্লাহ মাইদ।
ভক্তরা এই নামে খুশি। মাইদের সুস্বাস্থ্য কামনা করেছেন সবাই। ২০১১ সালে প্রিয়তমা জান্নাতুল কাওসার মিষ্টির সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০১২ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম পুত্র সন্তান, নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রাখেন রাঈদ।

গত নভেম্বরে কন্যার বাবা হন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আর গত ৬ই এপ্রিল সাকিব আল হাসান জানিয়েছেন, তিনিও দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন।

জানা গেছে, এবারও কন্যা সন্তান জন্ম দিতে যাচ্ছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সাকিবের বড় মেয়ে আলাইনা হাসান অব্রির ৪ বছর চলছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন