প্রাণঘাতী করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। দেশে আক্রান্ত হয়েছে ৬২১ জন। মারা গেছেন ৩০ জন। পুরো বিশ্বে আক্রান্ত ১৭ লাখ ছুঁই ছুঁই। মৃত্যু ১ লাখ ১০ হাজারের বেশি। এ নিয়ে বাংলাদেশের পেসার রুবেল হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেনÑ ‘ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন। এ মৃত্যুর মিছিলে হয়তো আমিও চলে যেতে পারি।’ করোনা ভাইরাসের কারণে অসহায়দের পাশে আগেই দাঁড়িয়েছেন রুবেল। এ ছাড়া বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীর সমালোচনাও করেছেন তিনি। গেল ২১ মার্চ ফেসবুকে তিনি লিখেছিলেনÑ ‘লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এত বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান। কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০-১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ! ধিক্কার জানাই ওই সব লোভী
মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে, তারাই আসলে দেশের করোনা ভাইরাস।’












