করোনার ৭০টি ভ্যাকসিনের পরীক্ষা চলছে

বিশ্বব্যাপী কভিড-১৯ এর ৭০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। এর মধ্যে মানুষের দেহে পরীক্ষা শুরু হয়েছে তিনটির। বাকিগুলো এখলো ল্যাবরেটরি ট্রায়াল শেষ করতে পারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব সামলাতে সর্বোত্তম উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে সর্বজনীন টিকা প্রদান। আর এই টিকা উদ্ভাবনে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের বাঘা সব ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

এর মধ্যে হংকংভিত্তিক ক্যানসিনো বায়োলজিক্স ইনকরপোরেশন এবং বেইজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির তৈরি ভ্যাকসিন এরই মধ্যে পরীক্ষার দ্বিতীয় ধাপে রয়েছে। অর্থাৎ মানুষের দেহে এটি প্রয়োগ করে দেখা হচ্ছে। আরো দুটি ভ্যাকসিন মানুষের দেহে পরীক্ষা করা হচ্ছে। সে দুটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মডার্না ইনকরপোরেশন এবং ইনোভিও ফার্মাসিউটিক্যালস ইনকরপোরেশন।

চীনা কোম্পানির উদ্ভাবিত ভ্যাকসিন এরই মধ্যে করোনাভাইরাসের প্রথম ভরকেন্দ্র উহানে পরীক্ষা করার অনুমোদন পেয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন