বিসিবি: ২০ হাজার প্যাকেট খাদ্য বিতরণ করবে

 

করোনাকালে অসচ্ছল ক্রিকেটারদের সহায়তার জন্য ইতিমধ্যেই কয়েকটি পদক্ষেপ বাস্তবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার বিসিবি দাঁড়াচ্ছে সাধারণ মানুষের পাশে। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ডের তহবিল থেকে আমরা চেষ্টা করছি জনসাধারণের কি কাজে আসতে পারি। ইতিমধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে প্রায় ২০ হাজার প্যাকেট খাদ্য যেসব জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, করোনা ভাইরাসে সেসব জায়গায় আমরা বিতরণ করবো। মাসব্যাপী এটা বিতরণ চলবে, এটা হয়তো কয়েকদিনের মধ্যেই শুরু হবে।’

দেশের প্রতিবন্ধী ক্রিকেটারদের পাশেও দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ প্রসঙ্গে বলেন, ‘‘হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও আমরা কিছু আর্থিক সাহায্য করেছি। তারা আমাদের কাছে আবেদন করেছে। তারা খুব গরীব ঘরের ছেলে, খুব কষ্টে আছে।

এদেরও আমরা চাইছি একটা সাহায্য করতে, আমাদের সভাপতি পরিচালকদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।’

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন